নারায়ণগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় নূর মোহাম্মদ (৪২) নামে এক ভ্যান গাড়ি চালক নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার খাগরাবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘রাত সাড়ে ৯টায় উপজেলার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ভ্যান গাড়ি চালিয়ে যাচ্ছিলেন নূর মোহাম্মদ। এ সময় অজ্ঞাত পরিচয় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *