রংপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বিডি নিউজ ৬৪: রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্দা মিলের পার গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের মহসিন হোসেনের ছেলে সুমন (৮) ও মকবুল হোসেনের ছেলে সায়মন (৯)।

স্থানীয়রা জানায়, দুপুরে নিজ নিজ বাড়িতে খাওয়া শেষে সুমন ও সায়মন বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে যায়। পরে উভয় পরিবারের সদস্যরা কোথাও তাদের না পেয়ে সন্ধ্যায় পুকুরে খোঁজ করে। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ বাবুল জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *