ভূঞাপুরে হিরোইনসহ ৩ মাদকসেবি আটক

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের ভূঞাপুরের ঘাটান্দী নতুন পাড়া থেকে বৃহস্পতিবার রাতসাড়ে ৮টার দিকে ৬ গ্রাম হিরোইনসহ ৩ মাদকসেবিকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ঘাটান্দী গ্রামের আওরঞ্জজেব খান হিটলারের ছেলে এনামুল হক খান টিপু (৩৫), ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের হাজি আব্দুল লতিফের ছেলে মিরাজ আহমেদ মিনহাজ (২৫) এবং একই গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রহিম (২৩)।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম কাউসার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ৬ গ্রাম হিরোইনসহ ৩ মাদকসেবিকে আটক করেছে।এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *