বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের মির্জাপুরের কুর্ণী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া এই যানজট আজ শুক্রবার সকাল ১০টায়ও লক্ষ করা গেছে। যানজটে যাত্রী ও চালকরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় সড়কের ওপর গাছ পড়ে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। গাছটি সরিয়ে নেওয়া হলেও যানজট কমেনি। বর্তমানে চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যানবাহন চলছে। তবে ঢাকার দিকে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল