সুপারস্টারের ভক্তদের মারামারি, নিহত ১

বিডি নিউজ ৬৪: কে বড়?‌ পবন কল্যাণ নাকি জুনিয়র এন টি আর?‌ এই নিয়ে প্রথমে তর্ক। আর তারপরে হাতাহাতি। দক্ষিণের দুই মেগাস্টারের ভক্তদের মারামারিতে শেষপর্যন্ত প্রাণ হারালেন ২৪ বছর বয়সী বিনোদ কুমার। জুনিয়র এন টি আর-‌এর ভক্ত বিনোদকে ছুরি মারে পবন–ভক্ত অক্ষয়। বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে কোলার এলাকায় একটি অঙ্গদান শিবির চলছিল। ওই শিবিরের আয়োজন করেছিলেন জুনিয়র এন টি আর-‌এর ভক্তরা। সেখানে বিনোদের সঙ্গে ঝামেলা শুরু হয় অক্ষয়ের। আর এক দক্ষিণী মেগাস্টার চিরঞ্জিবীর ভাই পবন বর্তমানে জনসেনা দলের নেতা। অভিযুক্ত অক্ষয়ও জনসেনা দলেরই কর্মী। ঘটনার পরে নিহত বিনোদের পরিবারের সঙ্গে দেখা করেন পবন। তিনি বলেছেন, ‘‌যা ঘটেছে তা একেবারেই কাম্য নয়। আমাদের দলের কর্মী হলেও অক্ষয়কে সমর্থন করছি না।’‌ অক্ষয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *