ঢাকা মেডিকেলে ৭ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ৭তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৩টার দিকে।
মেডিকেলের ভর্তি খাতা অনুযায়ী তার নাম সোহান মিয়া (২০) পাওয়া গেছে। তার বাবার নাম সাহাদত হোসেন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সাহারাস্টি উপজেলায়।
বুধবার (২৪ আগস্ট) সোহান ডায়রিয়া এবং পেট ব্যাথার কারণে ঢামেকে ভর্তি হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. জজ মিয়া জানান, রাতে সোহানের সঙ্গে কোনো স্বজন ছিল না। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানা গেছে, সোহান ৩টার দিকে ৭তলা থেকে লাফিয়ে ক্যন্টিনের ছাদে ওপর পড়ে যায়। ভোরে তার স্বজন আসলে অনেক খোঁজাখুজির পর তাকে ক্যন্টিনের ছাদে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *