বিডি নিউজ ৬৪: বাদশাহতে একটি আইটেম ডান্স করতে দেখা যাবে সানি লিওনকে। ইমরান হাশমির সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন। সম্প্রতি সেট থেকে সানি লিয়নের একটি লুক প্রকাশ করা হচ্ছে। মনে করা হচ্ছে এই লুকেই সানিকে বাদশাহে দেখা যাবে।
গানের শুটিং শুরু হয়ে গেছে। সানির লুক নিয়ে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কিন্তু এর মাঝে সানি নিজেই নিজের ছবি আপলোড করে ফাঁস করে দিলেন সোশাল সাইটে।
মুম্বাইয়ের একটি স্টুডিওতে চলছে শুটিং। পালি হিলে, বাড়ির কাছের একটি স্টুডিওতে গানের রিহার্সাল করছেন ইমরান। রিহার্সাল চলছে কয়েক সপ্তাহ ধরে। গানের শুটিং চলাকালীন সানি লিয়ন হায়দরাবাদ থেকে তাঁর ছবি তেরা ইনতেজ়ারের শুটিং সেরে এসেছেন।
বাদশাহ ছবির গানের দৃশ্যের শুটিং এখনও তিন থেকে চারদিন চলবে। ছবির পরিচালক মিলন লুথারিয়া জানিয়েছেন, রাজস্থানের একটি অংশ দেখানো হবে গানে। রিয়েল লোকেশনে শুট না করে তিনি স্টুডিওয় শুট করছেন লাইট ও কোরিওগ্রাফির জন্য। ইন্টিরিয়রে শুটিং করলে এই দুই ক্ষেত্রে খুব সুবিধা হয়। সানি আর ইমরান ইউনিক কম্বিনেশন। তাই গানটি দর্শকের ভালো লাগবে বলে মনে করছেন তিনি। গানটি কোরিওগ্রাফ করছেন বিজয় ও ডিম্পল গঙ্গোপাধ্যায়।
বাদশাহতে অভিনয় করছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডি ক্রুজ় ও এষা গুপ্ত। এই নভেম্বরে ছবির দ্বিতীয় সিডিউলের শুটিং হবে। লোকেশন রাজস্থান। পরের বছর মার্চে রিলিজ করবে বাদশাহ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল