মুহিতুল ইসলামের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ এক শোক বার্তায় আরেফিন সিদ্দিক বলেন, মুহিতুল ইসলাম জাতীয় ক্ষেত্রে এক দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তাঁর অবদান জাতি স্মরণ রাখবে।
ড. আরেফিন বলেন, তিনি (মুহিতুল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন কালে আবাসিক ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আন্তরিকভাবে বঙ্গবন্ধু পরিবারের সাথে ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তিনি প্রত্যক্ষ করেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকা-।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানা।
উল্লেখ্য, এ এফ এম মুহিতুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *