বিডি নিউজ ৬৪: বাহুবলী কেন খুন হয়েছিল? কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? প্রশ্নটা ঘুরঘুর করছে সবার মনে। কিন্তু জানেন কি? এর উত্তর জানে তিনজন?
গোটা বাহুবলী টিমের কেউ জানে না কেন কাটাপ্পা বাহুবলীকে মারল? মাত্র তিনজন জানে সেই উত্তর। এক, বাহুবলী নিজে। মানে প্রভাস। দুই, এস এস রাজামৌলি। আর তিন, লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।
মঙ্গলবার ছবির এই সিকোয়েন্সটি শুট করা হয়েছে। সেই সিকোয়েন্স, যেখানে দেখানো হয়েছে কাটাপ্পা কেন বাহুবলীকে মারল। শুটিংয়ের সময় নাকি মাত্র কয়েকজনকে স্পটে রাখা হয়েছিল। নির্মাতারা চাননি, বাহুবলী: দা বিগিনিং থেকে যে সাসপেন্সটা তৈরি হয়েছে, যে গোপনীয়তাটা আজও বজায় আছে, তা ভেঙে যাক। কোনওভাবে রহস্যটি প্রকাশ হয়ে পড়ুক। তাই এত ভেবেচিন্তে মাত্র কয়েকজনকে নিয়ে শুটিং করা হয়েছে।
পরের বছর ২৮ এপ্রিল রিলিজ করার কথা আছে বাহুবলীর। তার আগে জানা যাবে না কাটাপ্পা কেন বাহুবলীকে মারল। উত্তরের জন্য এখনও এই ক’টা মাস অপেক্ষা করতে হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল