থ্রি ইডিয়টস ২-এর দুর্দান্ত প্লট পেয়েছেন রাজকুমার হিরানি!

বিডি নিউজ ৬৪: থ্রি ইডিয়টস ২ বানাতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। সম্ভবত সঞ্জয় দত্তর বায়োপিকের কাজ শেষ হয়ে গেলেই থ্রি ইডিয়টস ২-এর কাজে হাত দেবেন তিনি। তবে হিরানি জানিয়েছেন, ইতিমধ্যেই ছবির প্লট খুঁজে পেয়েছেন তাঁরা। এও জানিয়েছেন, ছবির প্লট খুঁজে পেলেও এখনও তা এখনও পাকাপাকি কিছুই হয়নি। থ্রি ইডিয়টসের লেখক অভিজাত যোশির সঙ্গে ছবির গল্প নিয়ে কথা হয়েছে। তাঁরা দু’জনেই বেশ উৎসাহিত।

কিন্তু, ছবির অন্যতম মূল আকর্ষণ আমির কি থাকবেন ছবিতে ? সেই বিষয় অবশ্য সঠিকভাবে কিছুই জানাননি হিরানি। শুধু জানিয়েছেন, আমিরের সঙ্গে কাজ করে খুব আনন্দ পান তিনি। এছাড়া, যে কোনও ছবি করার সময় আমিরও ছবির সঙ্গে নিজেকে একেবারে জড়িয়ে ফেলেন।

আমিরকে ছবির গল্প বলা হয়েছে। তিনিও কাজ করার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছেন। যদি সব ঠিক ঠাক হয় তাহলে হয়তো আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।

তবে থ্রি ইডিয়টসের সিকুয়েল বানানো হলে পিকে-এর সিকুয়েল বানানো হবে না ? হিরানি জানিয়েছেন, পিকে নিয়ে এখনই কিছু ভাবনা চিন্তা করা হয়নি।  পিকে নিয়ে যথেষ্ট যত্ন নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বলে জানান তিনি। তবে, আগে মুন্নাভাইয়ের সিকুয়েল নিয়ে কাজ করা হবে। তার সঙ্গে 3 ইডিয়টসের সিকুয়েলের কাজ করার ইচ্ছে আছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *