বিডি নিউজ ৬৪: জাপানে পোকেমন গো খেলায় রত এক গাড়িচালকের গাড়ির আঘাতে একজন নারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিবিসি বলছে, মঙ্গলবার দিনের শেষভাগে তোকুশিমা শহরে ৩৯ বছর বয়সী ওই চালকের গাড়ির আঘাতে দুই পথচারী নারী আহত হন। আহত অপর নারীর অবস্থা গুরুতর।
গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ওই চালক পুলিশকে জানিয়েছেন, তিনি সতর্কভাবে রাস্তায় তাকাচ্ছিলেন না।
বুধবার দিনের শেষভাগে পুলিশ জানিয়েছে, ব্যাপকভাবে জনপ্রিয় এই খেলার সঙ্গে সম্পৃক্ত প্রাণঘাতী দুর্ঘটনা জাপানে এই প্রথম।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এক বিবৃতিতে পোকেমন গো খেলার নির্মাণকারী প্রতিষ্ঠান নিয়ানটিক নিহতের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছে।
কেউ গেমসটি খেলার সময় চলমান গাড়িতে রয়েছে তা স্মার্টফোন অ্যাপ শনাক্ত করতে পারলে তাকে সতর্ক করা হয়।
বিশ্বের অনেক ঐতিহ্যবাহী নিদর্শন এবং স্পর্শকাতর স্থানসমূহ ভ্রমণের সময় এই খেলা নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল