সুইডেনে গ্রেনেড হামলায় আট বছরের ব্রিটিশ শিশু নিহত

বিডি নিউজ ৬৪: সুইডেনের গোথেনবার্গে একটি ফ্ল্যাটে গেনেড হামলায় ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। ইউসুফ ওয়ারসেম নামের ওই শিশু যুক্তরাজ্যের বার্মিংহ্যামের বাসিন্দা। সুইডেনে আত্মীয়ের বাসায় গিয়েছিলো সে।

পুলিশ জানায়, এখনো হামলার কারণ সঠিক জানা যায়নি। আন্ডারওয়ার্ল্ডের। পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবর্গ বলেন, আমরা এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

হামলার সময় অ্যাপার্টমেন্টে অন্তত পাঁচজন শিশু ছিলো। তবে গুরুতর আহত হয় ইউসুফ। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। বাকিরা অল্প আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *