বিডি নিউজ ৬৪: নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীর চর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং নবম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রীসহ আহত হয়েছেন তিনজন। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নিহত দুই জন হলো- বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশু কন্যা তৃশা (৩) ও গোবরা প্রগতি বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী চৈতি বিশ্বাস (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নলদীরচর এলাকায় শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাত্রীবাহী মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল