সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পাঘাচং স্টেশন অতিক্রম করার সময় আউটার পয়েন্টে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *