বিডি নিউজ ৬৪: বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর যে ঘটনাবহুল হবে সেটা বলাই বাহুল্য। কিছু কিছু ঘটনা আছে যা আমাদের মনে দাগ কেটে যায়। সেটা হতে পারে মাঠে অথবা মাঠের বাইরে। এমনি সেরা কিছু ঘটনা দেখে নিন এক নজরে :
গতিদানব উসাইন বোল্ট ১০০ মিটার সেমিফাইনালে কানাডার এন্ড্রি ডি গ্রেসি কে পেছনে ফেলে ছুটছেন।
৪x১০০ মিটার রিলেতে সোনা জয়ের পর জলদানব মাইকেল ফেলপস।
সুইমিং ইভেন্টে ক্লান্ত পরিশ্রান্ত ফটোগ্রাফাররা।
বক্সিং ইভেন্টে আলজেরিয়ার প্রতিযোগি মোহাম্মদ ফ্লেসি।
ম্যারাথনে সোনা জয়ের পর আবেগে আপ্লুত কেনিয়ার ম্যারাথন স্টার ইলিউড কিপচোগ।
নারীদের ম্যারাথনে সোনা জয়ের পর কেনিয়ার জেমিমা সামগং ব্রোঞ্জজয়ী বাহারাইনের কিরওয়াকে নিয়ে উদযাপন করছেন।
রিও অলিম্পিকের প্রথম দিনেই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদের দুই পাই ভেঙে যায়।
তিন মার্কিন সাঁতারুকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হচ্ছে। তাদের বহনকারী গাড়ি ছেঁকে ধরেছেন সংবাদকর্মীরা।
জার্মানিকে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিক ফুটবলে সোনা জিতে ব্রাজিল। পেনাল্টি শ্যুটআউটের সময় জয়সূচক গোলটি করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের উচ্ছাস।
মেয়েদের জুডোতে সোনা জয়ের পর দর্শকদের ভালবাসায় আপ্লুত ব্রাজিলের রাফায়েলা সিলভা।
মেয়েদের ৭৮ কেজি জুডোত পদক জয়ের পর আনন্দে কাঁদছেন ফ্রান্সের এমিলি এন্ডোল।
সাইক্লিংয়ে কলম্বিয়ান ঝলক।
সিঙ্গাপুরের বিষ্ময় বালক জোসেফ স্কুলিংয়ের কাছে পদক হারানোর পর তাকে অভিনন্দিত করছেন মার্কিন কিংবদন্তি মাইকেল ফেলপস।
অটোগ্রাফ বিড়ম্বনায় এন্ড্রি মারে!
অলিম্পিকে প্রথমবারের মত ব্রিটেনের বিবাহিত সমকামী জুটি হেলেন ও কেটের মেয়েদের হকিতে সোনাজয়।
৪১তম হয়েও সংবাদ সম্মেলনে আনন্দে উদ্ভাসিত শরণার্থী দলের সাঁতারু ইউসেরা মারদিনি। সিরিয়ার এই মেয়ে জীবন বাঁচাতে সিরিয়া থেকে পালানোর সময় ভুমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। ইউসেরা তার বোনকে নিয়ে বরফ ঠান্ডা পানিতে কয়েক কিলোমিটার সাঁতার কেটে তীরে পৌঁছান। এবারই প্রথম বিশ্বমানবতার আসর অলিম্পিকে কোন শরণার্থী দল অংশ নিয়েছে।
সেরেনার বিদায়…
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল