টাঙ্গাইলে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রবিবার রাতে যমুনা নদীর তীরবর্তী গোবিন্দাসী হাটের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-উপজেলার রামাইদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ডাকাত সর্দার বেল্লাল (৪০), মির্জাপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), কালিহাতী উপজেলার পাথাইলকান্দি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে সালাম ডাকাত (৪৫), ঘাটাইল উপজেলা সদরের আব্দুল বারেক (৪৮) ও একই উপজেলার মির্জাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দোলন মৃধা (২৫)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী গরুর হাট থেকে ছেড়ে যাওয়া নৌকায় যমুনা নদীর মাঝে ডাকাতি হতে পারে এমন তথ্যের ভিক্তিতে যমুনা নদীতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে নৌকা ও অস্ত্রসহ ঐ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *