বিডি নিউজ ৬৪: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ডাক বিভাগে দুর্নীতি ও অনিয়ম হলে তিনি এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সংস্থার অবিভাগীয় কর্মচারীদের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু বিষয়ে অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। আপনারা জানেন আমি এসব বিষয়ে অত্যন্ত কঠোর।
তিনি বলেন, রাজনৈতিক দৃষ্টিকোন থেকে কোনো প্রকার ছাড় দেয়া যাবে না। যদি কোনো কর্মকর্তাকে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ভাবে পাওয়া যায়, তাহলে আমি বিগত এক বছর যে নীতিতে চলেছি, ভবিষ্যতেও সেভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু কাজ করবেন, আমি যেন বড় মুখ করে সম্মানী বৃদ্ধির কথাটা সরকারের কাছে বলতে পারি।
সরকার ডাকঘরের ২৩ হাজার ২১জন ইডি কর্মীর সম্মানী বৃদ্ধি করেছে। আশা করছি উপজেলা পোস্ট মাস্টারগণ দ্বিতীয় গ্রেড পাবেন।
সরকার ডাকঘরের ২৩ হাজার ২১জন ইডি কর্মীর সম্মানী বৃদ্ধি করেছে। আশা করছি উপজেলা পোস্ট মাস্টারগণ দ্বিতীয় গ্রেড পাবেন।
ডাক বিভাগের মহাপরিচালক প্রবাশ চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, ইডি কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল