বিডি নিউজ ৬৪: অলিম্পিক অ্যাথলেটদের নানা বিষয়েই মানুষের আগ্রহের শেষ নেই। তারা কী খান, এ বিষয়ে বহু মানুষেরই রয়েছে আগ্রহ। এ লেখায় তুলে ধরা হলো কয়েকজন অ্যাথলেটের খাদ্যতালিকা। ছবিগুলো তুলেছেন তুরস্কের ফটোগ্রাফার উমিত বেকতাস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড। (ছবিতে দেখুন সম্পূর্ণ খাদ্যতালিকা)
১. মার্ভ আয়দিন
২৬ বছর বয়সী দৌড়বিদ প্রতিদিন তিন হাজার ক্যালরি গ্রহণ করেন। এ জন্য তিনি প্রতিদিন উচ্চমাত্রায় প্রোটিন খাবার খান। এ ছাড়া রয়েছে কার্বহাইড্রেট। (টপ ছবি)
২. ফেইথ অ্যাভান
জ্যাভেলিন নিক্ষেপকারী এ খেলোয়াড় প্রতিদিন সাড়ে তিন হাজার ক্যালরি গ্রহণ করেন। প্রতিদিন তিনি যেসব খাবার গ্রহণ করেন তার মধ্যে রয়েছে প্রোটিন, সবজি, বাদাম ও কলা। (নিচের ছবি)

৩. নূর তাতার
তায়কোয়ান্দো খেলোয়াড় এ নারী প্রতিদিন দেড় হাজার ক্যালরি গ্রহণ করেন। তিনি ২০১২ অলিম্পিকে রৌপ্যপদক জয়ী। তার খাবারের তালিকায় ক্যালরি কম রাখছেন তিনি। এর মূল কারণ নির্দিষ্ট ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করা।

৪. মিটে বিনে
অলিম্পিকের এ ওয়েটলিফটার দৈনিক সাড়ে তিন হাজার ক্যালরি গ্রহণ করেন। তিনি জানান, সকালের খাবারই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি কখনোই বাদ দেন না। এ ছাড়া দৈনিক দুই গ্লাস দুধ, কলা, আপেল, ডিম ইত্যাদি রয়েছে তার খাদ্যতালিকায়।

৫. এলিফ জেলি ইয়েসিলিরম্যাক
প্রতিদিন তিন হাজার ক্যালরি গ্রহণ করেন এলিফ। অলিম্পিকের এ রেসলার লাল মাংসের বদলে স্যামন খান। এছাড়া তিনি নানা পুষ্টিকর খাবারও খান হিসাব করে।

৬. বাহরি তানরিকুলু
তায়কোয়ান্দো খেলোয়াড় বাহরি প্রতিদিন হিসাব করে তিন হাজার ক্যালরি গ্রহণ করেন। তিনি তিনবার বিশ্বচ্যাম্পিয়ন। তার খাবারে রয়েছে প্রচুর সবজি ও মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল