গাজীপুরে কারখানার আগুন তিনতলা ছাড়িয়ে চারতলায়

বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স পোশাক কারখানার আগুন চারতলায় ছড়িয়ে পড়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন তিনতলার সুতার গুদাম থেকে চারতলার কাটিং সেকশনে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন তিনতলা ছাড়িয়ে চারতলাতে দাউ দাউ করে জ্বলছে। আগুন ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফায়ার কর্মীদের আয়ত্বের বাইরে থাকায় আগুন জ্বলে ওপর দিকে উঠছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার তিনতলায় সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, জয়দেবপুর ১টি, ইপিজেড ৩টি, টঙ্গী ৩টি, মির্জাপুর ২টি ও ঢাকা ২টি মোট ১৩টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ৫ ঘণ্টা চেষ্টার পর শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভিসের কর্মীরা। কয়েক ঘণ্টা পর আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ওই কারখানার আগুন ফের আমাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। কারখানার ভেতর প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আগুন তিনতলা থেকে চারতলায় ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *