বিডি নিউজ ৬৪: আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নাশকতার পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।
রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন মহানগর দায়রা জজ আদালতে। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির এ নেতা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল