বিডি নিউজ ৬৪: চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করা হয়।
গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২৪৫২টি কেন্দ্রে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি শিক্ষার্থী অংশ নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল