লামায় এক রাতে ৫ দোকানে ডাকাতি

বিডি নিউজ ৬৪: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী গুলিস্থান বাজারে বুধবার রাতে ৫ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে সাড়ে ৩টায় মোটরসাইকেলযোগে তিনজন অজ্ঞাত লোক এসে প্রথমে তারা বাজারের পাহারাদারকে মেরে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা দোকানগুলোর তালা ভেঙে এ ডাকাতি করে। ডাকাতি হওয়া দোকান গুলো হচ্ছে জহির মুদি স্টোর, মাহাবুব কুলিং কর্নার, রমিজ ইলেকট্রনিক্স, নির্মল সেলুন ও রাসেল ফার্মেসি। এ সময় ডাকাতরা নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. শফি বলেন, ভোরে শুনতে পেরে আমি দ্রুত বাজারে আসি। ক্ষতিগ্রস্ত দোকানিদের সান্ত্বনা দেওয়াসহ লুট হওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। গুলিস্থান বাজারের পাহারাদার মো. জাহাঙ্গীর জানায়, রাত সাড়ে ৩টার সময় একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলে চড়ে তিনজন লোক এসে প্রথমে তাকে মারধর করে বেঁধে ফেলে। এরপর এক এক করে ৫টি দোকানে ডাকাতি চালায়। তাদের হাতে একটি লোহার রড ও একটি বন্দুক দেখতে পাই।

দোকান মালিকদের থেকে জানা যায়, জহির সওদাগরের মুদি দোকান হতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মাহাবুব কুলিং কর্নার থেকে ৪৫ হাজার টাকা, রমিজ ইলেকট্রনিক্স দোকান ১ লাখ ৫০ হাজার টাকা, নির্মল সেলুন থেকে ২০ হাজার টাকা ও রাসেল ফার্মেসির তালা ভাঙলেও কোনো টাকা নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *