বিডি নিউজ ৬৪: ভারত শাসিত কাশ্মীরে গতরাতে এক সামরিক গাড়ি বহরে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় দুই সৈন্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ অঞ্চলের এক কর্মকর্তা বুধবার একথা জানান।
কাশী¥রের প্রধান নগরী শ্রীনগরের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে বারামুল্লা জেলা হয়ে সামরিক বাহিনীর দু’টি ট্রাক ও পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী তাদের এসব গাড়ি লক্ষ্যকরে গুলিবর্ষণ করে।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ইমতিয়াজ হোসেন এএফপিকে বলেন, ‘সেখানে হামলায় দুই সৈন্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের মধ্যে দু’জন সেনা সদস্য ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।’
বার্তা সংস্থা পিটিআই জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান শুরু করেছে।
সেখানে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ মোকাবেলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাতে এ অঞ্চল হয়ে সামরিক বাহিনীর গাড়িবহর বারবার যাতায়াত করছে।
উল্লেখ্য,গত মাসে নিরাপত্তা বাহিনীর সাথে এক বন্দুক যুদ্ধে জনপ্রিয় তরুণ নেতা বুরহান ওয়ানির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে কাশ্মীরে কারফিউ জারি করা হয়।
২০১০ সালে এ হিমালয় অঞ্চলে বিক্ষোভকারি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভিন্ন সংঘর্ষে ৬০ জনের বেশী বেসামরিক নাগরিক নিহত এবং আরো কয়েক হাজার লোক আহত হন।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল