চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

বিডি নিউজ ৬৪: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিকেলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর  খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় খনিতে থাকা আটকা পড়েন ১২ জন শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে ৯জন কে মৃত এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩জন মারা যান। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *