সড়ক দুর্ঘটনায় তরিকত নেতা নিহত

বিডি নিউজ ৬৪: মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমিন রিজভী (৬০) নিহত হয়েছেন।

জানা গেছে, নেত্রকোনা জেলা সদর উপজেলার শতশ্রী রিজভী দরবার শরীফের গদীনশীন পীর সদরুল আমিন কুমিল্লায় মুরিদদের সঙ্গে সময় কাটিয়ে মাইক্রোবাসযোগে নেত্রকোনায় নিজ বাড়ি ফিরছিলেন।

কিশোরগঞ্জ জেলার নতুন কারাগারের কাছে পৌঁছলে তাকে বহনকারী মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সদরুল আমিনের অন্য তিন সহযোগী গুরুতর আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *