বিডি নিউজ ৬৪: গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম, জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল বলেন, শনাক্তদের সাংগঠনিক নাম পাওয়া গেছে। এদের অনেকের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল