গোপালগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাহিদ (৩৫) নিহত হয়েছেন। মুকসুদপুর উপজেলার পাঁচড়া গ্রামে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের চান মিয়ার দুই ছেলে ওমর আলি (৩৮) ও জাহিদ (৩৫) এর মধ্যে ঝগড়া-ঝাটি হয়। এরই এক পর্যায়ে বড় ভাই ওমর আলি ছোট ভাই জাহিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই নিহত হয়। পরে এলাকাবাসী ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *