বিডি নিউজ ৬৪: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল