এবার ১৫ আগস্ট জন্মদিনে কেট কাটবেন না খালেদা জিয়া

বিডি নিউজ ৬৪: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার ১৫ আগস্ট জন্মদিনে আনুষ্ঠানিকভাবে কেট কাটা ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করবেন না বলে জানা গেছে।
দলীয় সূত্র থেকে জানা যায়, দেশের চলমান সংকট, বন্যা পরিস্থিতি, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা, দলের বহু নেতাকর্মী কারাগারে, সেই বিবেচনায় খালেদা জিয়া এবার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে কেট কাটা ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করবেন না।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, দেশের চলমান সংকট, বন্যা পরিস্থিতি ও দলের অনেক নেতাকর্মী কারাগারে থাকায় ম্যাডাম (খালেদা জিয়া) এবার জন্মদিনে কেক কাটবেন না এবং ফুলের শুভেচ্ছা নিবেন না।
প্রতি বছর জন্মদিনের প্রথম প্রহরে খালেদা জিয়া গুলশানে তার কার্যালয়ে যান। সেখানে নেতা-কর্মী-সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *