কেরানীগঞ্জের সাত শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

বিডি নিউজ ৬৪: ঢাকার কেরানীগঞ্জের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেরানীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান হলো শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়, ওরিয়েন্ট টেক্সটাইল মিলস স্কুল, নতুন বক্তারচর উচ্চ বিদ্যালয়, আয়মনা খাতুন উচ্চ বিদ্যালয়, ব্রাক্ষণগাঁও উচ্চ বিদ্যালয় এবং জাজিরা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ  কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান, সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার, বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য মো. সেন্টু, ফরিদ হোসেন খান প্রমুখ। পরে বেলা সোয়া ১২টার দিকে ডিজিটাল ল্যাবের ফলক উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *