বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় একটি গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শনিবার সকালে বাড্ডার লুৎফুন শপিং কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করায় বাড্ডা থেকে রামপুরাগামী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাড্ডা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই শাহীনুর জানান, শুনেছি একটি গার্মেন্টের শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ করছেন। বাড্ডা থানার এসআই শরিফুলের নেতৃত্বে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ সমঝোতার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল