শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেএমএম) এর বিচারকের নেতৃত্বে ঘটনা তদন্ত করে আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন আদালত। ৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ধর্ম অবমাননার অভিযোগ তুলে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়।

ঘটনার বিষয়ে প্রতিববেদনের ওপর শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শিক্ষকের পক্ষে সিনিয়র আইনজীবী এমকে রহমান ও মহসীন রশীদ উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত ০৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন জমা দেন নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পৃক্ততা নেই বলে প্রতিবেদন জমা দিয়েছিল হাইকোর্টে।

এর আগে গত ৯ জুন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় করা সাধারণ ডায়েরির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করতে পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে  নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিন ৭ আগস্ট মামলার পরবর্তী আদেশ ও শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। গত ৭ আগস্ট প্রতিবেদনের ওপর শুনানির জন্য আজ ১০ আগস্ট দিন ঠিক করে দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *