১ নভেম্বরের মধ্যে একুশে পদকের জন্য নাম প্রস্তাব

বিডি নিউজ ৬৪: ২০১৭ সালের একুশে পদকের জন্য আগামী ১ নভেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার। এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তদেরকে আগামী ১ নভেম্বরের মধ্যে পদকের জন্য নাম বা মনোনয়ন সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এই পদক দেওয়া হবে জানিয়ে বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য, পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (www.moca.gov.bd) এবং তথ্য মন্ত্রণালয়ের (www.moi.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সামাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে জীবিত বা মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *