বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত ফলদ মেলায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান, পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান, শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী। উদ্বোধনের পর অতিথিরা স্টল ঘুরে দেখেন ও মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সৈয়দ ইরতিজা আহসান। মেলায় ১৬টি সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে স্থাপিত স্টল রয়েছে। সেমিনার শেষে নারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এমপি গোলাম রাব্বানী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল