গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী ও অযৌক্তিক : মোয়াজ্জেম

বিডি নিউজ ৬৪: গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী ও অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন বলেন, নির্ধারিত সময়ের আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব এনার্জি রেগুলেটরি বিধি অনুযায়ী আইনবর্হিভুত- এ ছাড়া গ্যাসের দাম বাড়লে দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যে বিরুপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তরলীকৃত গ্যাস বা এলএনজি আমদানির ব্যয়ভার কেন জনগণ বহন করবেন- এমন প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *