নড়াইলে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বিডি নিউজ ৬৪: নড়াইলে তিন দিনব্যাপী ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সহকারী প্রশিক্ষক নাসিমুল হাসান। পিআইবি’র  আয়োজনে বুনিয়াদি প্রশিক্ষণে নড়াইলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ১১ আগস্ট প্রশিক্ষণ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *