নলডাঙ্গা জামায়াতের আমির আটক

বিডি নিউজ ৬৪: নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রবকে (৫০) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার ঠাকুরলক্ষ্মীকোল নতুনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রব ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালা জানান, আব্দুর রব নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমিরের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *