আশুয়িলায় নারী ও যুবকের মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নারী ও অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রিতা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, আশুয়িলার ঘোরাট এলাকায় একটি বাঁশের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানায়, আশুলিয়ার ঘোরাট এলাকায় বাঁশের ঝোপের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে রিতা নামে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *