বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাতে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রবিবার রাতের কোনো একসময় ওই ব্যক্তি কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
পথচারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই নান্নু মণ্ডল জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল