বিডি নিউজ ৬৪: অলিম্পিক সবসময়ই অসংখ্য ঘটনার জন্ম দেয়। তার কিছু বেদনার, কিছু হাস্যকর আবার কিছু লজ্জার। তেমনি এক ঘটনার শিকার হলেন পর্তুগালের শিক্ষামন্ত্রী। রিওর একটি অভিজাত এলাকাতেই ছিনতাইয়ের শিকার হয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা হারিয়েছেন পর্তুগিজ শিক্ষামন্ত্রী থিয়াগো ব্রানদাও রদ্রিগেজ!
জানা গেছে, রবিবার সাইক্লিং প্রতিযোগিতা দেখে হোটেলে ফেরার সময় দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। পর্তুগালে তিনি মন্ত্রী হলেও রিওর ছিনতাইকারীদের কাছে তিনি শুধুমাত্র এক ‘শিকার’। ছিনতাইকারী তাকে ছুরি ঠেকিয়ে টাকাপয়সা-মোবাইল সব নিয়ে যায়। এই ঘটনায় শিক্ষামন্ত্রী বেশ ভয় পেয়েছেন বলে পর্তুগিজের সংবাদমাধ্যমে প্রকাশ। তবে তাই বলে তার অলিম্পিক যাত্রা থেমে নেই। চুটিয়ে দেখছেন প্রিয় ইভেন্টগুলো।
তবে এই ছিনতাইয়ের ঘটনার পর রিওর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আবারও প্রশ্নের মুখে পড়ল।৭০,০০০ এর বেশী নিরাপত্তাকর্মীদের বেষ্টনীতে কীভাবে এমন ঘটনা ঘটে সেটার কারণ খুঁজে পাচ্ছে না কেউ। এর আগে উদ্বোধনের দিন গোলাগুলির ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে শুরু থেকেই ঘটনাবহুল হয়ে উ্ঠছে রিও অলিম্পিক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল