চতুর্থ টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল

বিডি নিউজ ৬৪: আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ওভালে অনুষ্ঠিতব্য চতুর্থ টেস্টের জন্য অপরিবর্তিত ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। ডান হাতি ব্যাটসম্যান জেমস ভিনসেকে নিয়ে শঙ্কা থাকলেও পুরোপুরি ফিট হয়েই তিনি দলে রয়েছেন।

রোববার তৃতীয় টেস্টের শেষ দিনে ফিল্ডিংয়ের সময় বাম হাতের মাঝের আঙ্গুলে আঘাত পান ভিনসে। যে কারনে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ম্যাচটিতে ১৪১ রানে জয়ী হয়ে ইংল্যান্ড চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। ইনজুরির মাত্র নির্নয়ে হ্যাম্পশায়ারের অধিনায়ক ভিনসেকে হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয়। কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন স্ক্যান রিপোর্টে আঙ্গুলে কোন ধরনের চিড় ধরা পড়েনি। সামান্য কিছুটা সড়ে যাবার পরে পুনরায় তা প্রতিস্থাপিত করা হয়েছে। এজবাস্টনে জয়ী মূল একাদশের সাথে বাড়তি হিসেবে ইংল্যান্ড নটিংহ্যাম্পশায়ারের পেসার জেক বল ও ইয়র্কশায়ারের লেগ স্পিনার আদিল রশীদকে রেখে দিয়েছে। চতুর্থ টেস্টটি আগামী বৃহস্পতিবার শুরু হবে।

ইংলিশ স্কোয়াড : এ্যালিস্টার কুক (অধিনায়ক), এ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিনসে, গ্যারি ব্যালেন্স, জনি ব্যারিস্টো, মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস এন্ডারসন, জেক বল, আদিল রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *