ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর এলাকার একটি পুকুর পাড় থেকে আবু তালেব (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়। তালেব ওই উপজেলার শিবগঞ্জ গ্রামের আফসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুর পাড়ে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের বুক পর্যন্ত কালো, মনে হচ্ছে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

নিহতের মা শাহেদা খাতুন জানায়, শুক্রবার থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *