বিডি নিউজ ৬৪: গত চার অলিম্পিকের তিনবারই দ্বৈতের সোনা জিতে নিয়েছিল উইলিয়ামস বোনদ্বয়। এবার রিওতে একক রাউন্ডে হারার পর দ্বৈততেও একই পরিণতি বরণ করলেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। ফলে রিও অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই দুঃখজনকভাবে বিদায় নিতে হলো কোর্ট কাঁপানো উইলিয়ামস বোনদের।
কয়েকদিন আগেই তো উইম্বলডনের শিরোপা জিতলেন দুই বোন। তাই এবারও দ্বৈতের সোনা তাদের কাছেই যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছিল। সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করলেন লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভা। চেক প্রজাতন্ত্রের এই জুটি উইলিয়ামস বোনদের হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। তাই রিও অলিম্পিকটা দুঃস্বপ্নের মতো কাটল উইলিয়ামস বোনদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল