তারাই জঙ্গি যারা ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল: খাদ্যমন্ত্রী

বিডি নিউজ ৬৪: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারাই জঙ্গি যারা ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ৭৫’এ জাতির পিতাকে হত্যা করেছিল, যারা ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আজ রবিবার বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সাধারণ সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন উন্নয়নে দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মূহূর্তে দেশকে অস্থিতিশীল করতে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশে হেয় করতেই কুচক্রীমহল জঙ্গিবাদের নামে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।

এ সময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, জঙ্গিদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তাহলেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।

কামরুল ইসলাম আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে যেভাবে জঙ্গিদের দমন করা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীও একই কায়দায় জঙ্গি দমন করছে। তাই সকলের সহযোগিতা পেলে জঙ্গি নির্মূলের সেই পথ প্রশাসনের জন্য আরো সুগম হবে।

সাবেক চেয়ারম্যান লাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহম্মেদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *