বিডি নিউজ ৬৪: বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক ট্রাক ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত কসমেটিকস যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে।
জানা গেছে, ট্রাকযোগে বেনাপোল থেকে ঢাকায় এসব কসমেটিকস নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকালের দিকে বেনাপোলের আমড়াখালি এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক ট্রাক ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে। আটককৃত কসমেটিকস যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল