কফি হাউস থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে কফি হাউসের ভেতর থেকে আজ রবিবার সকালে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. ফরহাদ (২১)। নগরের কোতোয়ালি থানার জলসা মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার এসআই মো. তারিকুজ্জামান বলেন, বিসমিল্লাহ নামে ওই কফি হাউসের ভেতর থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি রাতে দোকানের ভেতরই ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *