বিডি নিউজ ৬৪: ধারমাইয়ে শনিবার রাতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ভেসে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,শনিবার রাত ১০টার দিকে কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকায় প্রায় ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। রাস্তা পার হওয়ার সময় রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া বন্যার স্রোতের পানিতে ভেসে যায় ওই বৃদ্ধ। এরপর কিছুদুরে গিয়ে ওই বৃদ্ধের লাশ ভেসে উঠে। এলাকাবাসী পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রবিবার ওই বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এস আই আলামিন শেখ জানান। তিনি জানান,বৃদ্ধের কাছে কিছু লেবু ও কিছু পেয়ারা ছিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল