বিডি নিউজ ৬৪: সিরিয়ার আলেপ্পোয় স্বৈরাচারী শাসক বাশার সরকারের করা অবরুদ্ধ পরিস্থিতিকে ভেঙে দিয়েছে বিদ্রোহীদের জোট। তুরস্কভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এক টুইট বার্তায় শনিবার জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর অবরোধ ভেঙে দিয়েছে।
বিদ্রোহী দল আহরার আল-সাম জানিয়েছে, তারা শহরের পশ্চিম অংশের রামোসা ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ওই এলাকাটি বন্ধ হওয়া রাস্তার পথ খুলে দেয়। গত মাসের ১৭ তারিখ থেকেই আলেপ্পোয় ঢোকার সব পথ বন্ধ করে দেয় বাশার সরকার, লেবানের সশস্ত্র দল হিজবুল্লাহ ও রাশিয়ার যৌথবাহিনী।
তবে হিজবুল্লাহ সমর্থিত টিভি চ্যানেল আল-মানারের খবরে বলা হয়, অবরোধ তুলে নেওয়ার বিষয়টি সত্য নয়। এটা বিদ্রোহীদের একটা গুজব। তবে আল-জাজিরার খবরে বলা হয়, অবরোধ ভেঙে যাওয়ার খবরটি সত্য।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল