বিডি নিউজ ৬৪: দিনাজপুর রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রিক্তা (২৬) নামে মাস্টার্সের এক ছাত্রী। তবে এতে তার মৃত্যু না হলেও দুটি পা হারিয়েছেন তিনি। রিক্তার বাড়ি জেলার খানসামা উপজেলার পাকরহাট এলাকায়। তিনি দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার লক্ষণ কুমার জানান, আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রিক্তা। এ সময় চালক ট্রেনের গতিরোধ করেন ও স্থানীয়রা তাকে টেনে ভেতর থেকে বের করেন। এতে প্রাণে বেঁচে গেলেও দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। এ অবস্থায় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, এ ঘটনায় ট্রেনটি নির্দিষ্ট সময়ের চেয়ে ২৫ মিনিট দেরিতে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল