পা ভেঙে গেল অ্যাথলেটের

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকে পদক জয়ের আশা নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন ফ্রান্সের জিমন্যাস্ট সামির। কিন্তু পদক জেতা হয়নি। দেশে ফিরতে হচ্ছে ভাঙা পা নিয়ে। রিও অলিম্পিকের প্রথম দিনে পারফরম্যান্স করতে গিয়ে পা ভেঙে গেছে।

টিম বাছাই পর্বে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। নিজের পায়ের উপর বেকায়দায় পড়ে যান। তাতে তার পা ভেঙে যায়।

২০১৩ সালে এই ইভেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন। কিন্তু ২৬ বছর বয়সী এই তারকার অলিম্পিকে পদক জয়ের স্বর্ন পূরন হলো না। স্ট্রেচারে করে ঘরে ফিরতে হচ্ছে।

সেখানে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট ডানেল লেইভা বলেছেন, ‘আমি শুনলাম, অন্য জিমন্যাস্টরা বলেছিল, দেখ না, দেখ না। যদিও আমি ভিন্ন দলে ছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *